নিজস্ব প্রতিবেদক,শ্যামপুর
বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন 20 জন কর্মী,
হাওড়া জেলার শ্যামপুরে সদ্য বিজেপি ত্যাগ করে কঙ্কন পুরকাইত কুড়ি জন বিজেপির কর্মীদের নিয়ে কংগ্রেসে যোগ দান করলেন ।
যুব কংগ্রেসের উদ্যোগে শ্যামপুরের এক পথসভা থেকে শতাধিক গরীব মানুষ কে শীত বস্ত্র দান করা হয় ।
শ্যামপুর বিধানসভা কেন্দ্র যুব কংগ্রেসের উদ্যোগে ও অমিতাভ চক্রবর্তীর সহযোগিতায় আজ শ্যামপুর অঞ্চলের অন্তর্গত গাদিয়াড়া মোড়ে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানেই বিজেপির কর্মীরা জাতীয় কংগ্রেসে যোগদান করেন।
এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, শ্যামপুর 1 নম্বর ব্লক কংগ্রেস সভাপতি মহানন্দ রায়, যুব কংগ্রেস সভাপতি শেখ ফিরোজ, মহম্মদ ইসমাইল, প্রিয়ব্রত পূর্কায়ত, সেখ শামিউর রাহমান, স্নেহাশিস রায়, মানস ভৌমিক, ফিরোজ খাঁন এবং অন্যান্য নেতৃত্ব বৃন্দ।


