মহা সমারোহে নেতাজী জন্মজয়ন্তী পালিত হল শ্যামপুরে,




নিজস্ব প্রতিবেদক,শ্যামপুর

 সারা দেশের সঙ্গে  শ্যামপুরের সমস্ত জায়গায় যথাযথ  মর্যাদায় উদযাপিত হল নেতাজী সুভাষ চন্দ্র বসুর একশ পঁচিশ তম জন্মজয়ন্তী । যা রূপ নিল এক বিশেষ উৎসবে।

 শ্যামপুরের বিভিন্ন রাজনৈতিক দল ,ছাত্র সংগঠন, অরাজনৈতিক ব্যাক্তিবর্গ, ক্লাব, স্বেচ্ছাসেবি সংগঠনগুলি  মহা সমারোহে উদযাপন করলেন আজকের দিনটি। শ্যামপুর এক ব্লকের আয়মা, নবগ্রাম, শিবগঞ্জ , শ্যামপুর সহ বিভিন্ন মহল্লায় প্রতিকৃতিতে মাল্যদান ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 



নেতাজীর জীবন চর্চায় আজ বিকেলে শ্যামপুরে এক অনুষ্ঠানের আয়োজন করে ফরোয়ার্ড ব্লকের শ্যামপুর শাখা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...