চাঁচোলে আত্মঘাতী ছাত্রী




মালদা

 ফেসবুকে পরিচয় হয়েছিল দশম শ্রেণীর ছাত্রীর সঙ্গে প্রতিবেশী যুবকের । তারপরেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু ছেলের বাড়ি থেকে বিয়েতে মত দিলেও ১৫ লক্ষ টাকা পণ চাওয়া হয় বলে অভিযোগ। আর সেই টাকা জোগার করতে পারে নি ওই ছাত্রীর পরিবার। এরপর বিয়ে ভেঙে যাওয়ার কারণেই বিষ খেয়ে আত্মহত্যা করে দশম শ্রেণীর ওই ছাত্রী। বুধবার সকালে চিকিৎসা চলাকালীন 
চাঁচোল স্পেশালিটি হাসপাতালে  মৃত্যু হয়েছে ওই ছাত্রীর।  ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার মারডাঙ্গী এলাকায়। এই ঘটনায় মৃত ছাত্রীর পরিবার অভিযুক্ত প্রেমিক দিলদার শেখ এবং তার বাবা মিনাজুর শেখের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম আদরি খাতুন (১৬)। সে হরিশ্চন্দ্রপুরে মাখনা হাইস্কুলের দশম শ্রেণীতে পাঠরত ছিল ।



 একবছর  আগেই ওই ছাত্রীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় প্রতিবেশী যুবকের । সে ভিন রাজ্যে কাজ করে। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হতেই বিয়ের প্রস্তাব মেনে নেওয়া হয়।  কিন্তু বাধ সাদে টাকা । দিলদারকে বিয়ে করার জন্য ওই ছাত্রীর পরিবারের কাছে ১৫ লক্ষ টাকা নগদ চাওয়া হয় বলে অভিযোগ। কিন্তু সেই টাকা জোগাড় করতে না পারার কারনে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে দশম শ্রেণীর ওই ছাত্রী।মৃত ছাত্রীর এক জামাইবাবু খাইরুল ইসলাম পুলিশকে অভিযোগে জানিয়েছেন, শ্যালিকা ছেলেটিকে ভালোবাসতো। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার বঙ্গুরা এলাকায়। সে দিল্লিতে কাজ করে । এই বিয়ের জন্য ছেলের পরিবার ১৫ লক্ষ টাকা চেয়েছিল। কিন্তু এত টাকা গরিব শশুরের পক্ষে দেওয়া সম্ভব হয় নি। এরপরই মঙ্গলবার রাতে মোবাইলে ফোন করে ওই যুবক দিলদার শেখ আমার শ্যালিকাকে আত্মহত্যা করার প্ররোচনা দেয়। রাতেই বাড়ির লোকেদের অলক্ষ্যে কীটনাশক খেয়ে ফেলে আদরি খাতুন। এরপর তাকে তড়িঘড়ি হরিশচন্দ্রপুর হাসপাতালে ভর্তি করানো হলে।পরে তাকে চাঁচল 
স্পেশালিটি হাসপাতালে রেফার  ভর্তি করানো হয়  চিকিৎসা চলাকালীন বুধবার সকালে মৃত্যু হয় শ্যালিকার। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...