প্রয়াত রাষ্ট্রপতির স্মৃতি বিজড়িত বিদ্যালয়ে প্রাচীর দেওয়ার কাজ শুরু





মালদা :-


প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী মাঠ ঠিকাদার সংস্থার হাত থেকে রক্ষা করতে মাঠের চার প্রান্তে সীমানা প্রাচীর দেওয়ার কাজ শুরু করলো বিদ্যালয় কর্তৃপক্ষ। স্কুল মাঠের এই কাজের ভিত্তিপ্রস্তর করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল।  সবলা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে নিজে হাতে ইট গেঁথে এই মাঠের ভিত্তিপ্রস্তর করেন জেলা পরিষদের সভাধিপতি।প্রসঙ্গত, ওই খেলার মাঠ কিছু দিন আগে প্রায় দখল করে নিয়েছিলেন স্থানীয় ঠিকাদারেরা। মাঠের এক দিকে জমা করা হচ্ছিল বালি-স্টোনচিপের মতো নির্মাণ সামগ্রী। 



এবং অন্য অংশের দখল নিয়ে তৈরি হয়েছে অটো-টোটো স্ট্যান্ড। স্কুলের তরফে বার বার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। স্কুলের পড়ুয়াদের পাশাপাশি এতে অসুবিধায় পড়েছিলেনন প্রাতর্ভ্রমণে আসা স্থানীয়রাও। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছিল। সম্প্রতি এই খবর প্রকাশিত হয় সংবাদমাধ্যমে সংবাদমাধ্যমের খবরের খবরের জেরে নড়েচড়ে বসে মহকুমাপ্রশাসন। মহকুমা শাসকের নির্দেশ পেয়ে ঠিকাদার সংস্থা মাঠ খালি করে নেয়। পুনরায় সেই মাঠ যাতে বেহাত না হয় তার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে মাঠের ৪ প্রান্ত সীমানা প্রাচীর দিয়ে ঘেরা ফেলা হচ্ছে।  ইতিমধ্যেই মাঠের ভিত্তিপ্রস্তর পড়ে যান মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল,  অতিরিক্ত জেলা শাসক মৃদুল হালদার,  মহকুমার শাসক সঞ্জয় পাল ও চাঁচল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমিরন ভট্টাচার্য।  এদিন নিজে হাতে তারা সেই সীমানা প্রাচীরের ইট গাঁথেন।



এ ব্যাপারে মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল জানান, স্কুলের পক্ষ থেকে গত দুই বছর ধরে এই মাঠ ঘেরাও এর আবেদন করা হয়েছিল।  স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো অবশেষে সেই মাঠ ঘেরাওয়ের উদ্যোগ নিয়েছে।  আমরাও জেলা পরিষদের পক্ষ থেকে চেষ্টা করব পুরো মাঠটিকে  ঘেরাওয়ের আর্থিক সহযোগিতা করার।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...