বামনগোলায় বিজেপির কৃষক সুরক্ষা অভিযান



মালদা
-
 কৃষক সুরক্ষা অভিযান ও দুমুঠো চাল নিয়ে মুষ্ঠি ভিক্ষা অভিযানে নামল বিজেপি। বামনগোলা জেলা পরিষদ ২ মন্ডল সভাপতি অমিত ঘোষের নেতৃত্বে থিননগর সংসদ এলাকায় এদিন অভিযানে নামে কর্মীরা। ছিলেন বিজেপি হবিবপুরের বিধায়ক জুয়ের মুর্মু। এদিন বাড়ি বাড়ি গিয়ে কৃষক সুরক্ষা অভিযান ও মুষ্ঠি ভিক্ষা অভিযান করেন হবিবপুর বিধানসভার বিধায়ক। 



এদিনের এই কর্মসূচিতে বিধায়ক জুয়েল মুর্মু ছাড়াও হাজির ছিলেন মন্ডল সভাপতি অমিত ঘোষ, পঞ্চায়েত সদস্য মলয় মন্ডল, বিজেপি নেতা বিজয় বিশ্বাস সহ অন্যান্য কর্মীবৃন্দরা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...