স্বাস্থ্য সাথী কার্ড তৈরীতে মানবীক মুখ ,শ্যামপুরে





আজ দুয়ারে সরকার প্রকল্পের স্বাস্থ্য সাথী কার্ড তৈরী করার জন্য ক্যাম্প হলো বালিচাতুরী গ্রাম পঞ্চায়েতে।আগ্রহী জনগন ছবি তোলার জন্য ভীড় জমান ক্যাম্পে। বয়স্ক মানুষদের সাথে কচি-কাঁচাদের ভীড় ছিল নজর কাড়া । এমন সময় অতি বৃদ্ধ এক মানুষ এলেন কার্ড করানোর জন্য ।ছবি তোলাহচ্ছে দোতলার ঘরে ।বালিচাতুরী গ্রাম পঞ্চায়েত প্রধান শ্যামল পুরকাইত ও উপপ্রধান হাবিবুর কাজি(বাচ্চু)র নজরে আসে,একজন প্রবীণ মানুষ এসেছেন । 



যার দোতলায় ওঠার ক্ষমতা নেই ।  বিভাগীয় দপ্তরের সঙ্গে পরামর্শ করে চটজলদি ওই ব্যক্তির ছবি তোলার ব্যবস্থা করেন তাঁরা । ভাড়া করা টোটোতে বসিয়েই পরিবারের সঙ্গে ওই প্রবীণ ব্যাক্তির ছবি তোলা হয়। স্বাস্থ্য সাথীতে অন্তর্ভুক্ত হতে পেরে ভীষণ খুশি তিনি।খুশি গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান । 



এই উদ্যোগকে বাহবা জানিয়েছেন পরিষেবা নিতে আসা অন্যান্য মানুষ জন ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...