যতদিন চাঁদ, সূর্য থাকবে ততদিন মহাত্মা গান্ধী এবং মমতা ব্যানার্জিকে মানুষ মনে রাখবে_________ইদ্রিশ আলি।



,জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারা রাজ্যব্যাপী মহাত্মা  গান্ধীর মৃত্যুদিবস,  শ্রদ্ধার সঙ্গে পালন করার জন্য তৃণমূল কংগ্রেস কর্মীদের নির্দেশ দিয়েছেন।মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিদে'শ অনুযায়ী আজ হাওড়া জেলার উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গাতে  গান্ধীজিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এরই  অঙ্গ হিসাবে উলুবেড়িয়া বাজারপাড়াতে তৃণমূল কংগ্রেসের অফিসে (বিধায়ক ইদ্রিস আলীর অফিসে)মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উলুবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলী, কেন্দ্রের সভাপতি বেনু  কুমার সেন, তূনমুল কংগ্রেস নেতা আতিবর  রহমান প্রমূখ। 



বিধায়ক ইদ্রিস আলী বলেন,  মহত্মা  গান্ধী ছিলেন জাতীয় সংহতির প্রতীক। তিনি আরো বলেন, যতদিন চাঁদ সূর্য থাকবে মহাত্মা গান্ধীকে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মানুষ চিরকাল মনে রাখবে।
           
             

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...