নিজস্ব প্রতিবেদক
উত্তর 24 পরগনা বাদুড়িয়া থানার অন্তর্গত কাটিয়াহাট আল- হেরা অ্যাকাডেমী আয়োজিত প্রতিষ্ঠা দিবস ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মিশনের সভাকক্ষে। প্রথমে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা করা হয়। তারপর জাতীয় পতাকা ও মিশনের পতাকা উত্তলন করা হয়।
স্মারক বক্তৃতা দেন মিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক হাজি আকবর আলি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ইমাম মোয়াজ্জেন সমিতির হাফিজ আজিজ উদ্দিন, পশ্চিমবঙ্গ আল কোরআন ফাউন্ডেশনের ডাইরেক্টর ইমাম নেতা হাফেজ মোঃ জাবেদ আলী, গোবরডাঙ্গা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী স্বত্যরুপানন্দ মহারাজ, ভোজপাড়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক,সিরাতের জেলা সম্পাদক মাসুদুর রহমান, সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্টের রাজ্য সম্পাদক, বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান, এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের রাজ্য সম্পাদক শাহজাহান মন্ডল সভাপতি মাওলানা মোজাম্মেল হক, শিক্ষাবিদ হাফেজ তরিকুল ইসলাম, শিক্ষক মুস্তাকিম মন্ডল, কুতুব উদ্দিন মোল্লা, ইউনুস গাজী,আবু বক্কর সরদার, আমার আশা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোশাররফ মোল্লা, ডাঃ নুরুল ইসলাম প্রমুখ। এদিন রক্তদান শিবিরে স্বেচ্ছায় পুরুষ-মহিলা মিলে 67 জন রক্ত দান করেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন সিরাতের রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান।

