উলুবেড়িয়ায় মিড ডে মিলের কর্মী ইউনিয়নের সভা





নিজস্ব প্রতিবেদক,

  সম্প্রতি 'স্কীম ওয়ার্কারদের' মধ্যে আশা ও আইসিডিএস কর্মীরা লাগাতার আন্দোলন সংগঠিত করে-  বেতন বৃদ্ধি, অবসরকালীন ভাতা ছাড়াও কিছু দাবি আদায় করেছে। অথচ মিড-ডে মিল কর্মীদের জন্য  বিশেষ কোন বার্তা নেই। এমতাবস্থায় 'সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের' উদ্যোগে  হাওড়া জেলার উলুবেরিয়া১ ব্লকের  ধুলাসিমলা বোর্ড প্রাথমিক বিদ্যালয় ২১শে জানুয়ারী মিড ডে মিল কর্মীদের নিয়ে একটি সভা হয়। 



সভায় মিড ডে মিল  কর্মী মমতা মণ্ডল সভায় তাদের ব্যথা বেদনার কথা তুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন সারাবাংলা  ইউনিয়নের হাওড়া জেলা সংগঠক পম্পা সরকার। বিভিন্ন স্কুলে আরও মজবুত সংগঠন গড়ে তোলে ২৮শে জানুয়ারি কলকাতায় রাজভবন অভিযানে মিড ডে মিল কর্মীদের নিয়ে যাওয়ার অঙ্গীকার করে। 



এছাড়াও  মিড ডে মিল কর্মীরা ২৩শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালনের মাধ্যমে সমাজের নতুন প্রজন্মের কাছে তার আদর্শের কথা কথা আদর্শের কথা তুলে ধরার অঙ্গীকার করে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...