মোদী জী বাঙালি বিরোধী:ইদ্রিস আলী




নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন জাতীয় ছুটি হিসাবে   ঘোষণা না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রমাণ করলেন তিনি বাঙালি বিরোধী-- ইদ্রিস আলী।‌‌ আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মদিন উপলক্ষে হাওড়া জেলার উলুবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের ভক্তার  মোড়ে এক জনসভা হয় । প্রধান অতিথির ভাষণে উলুবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী বলেন,"নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন জাতীয় ছুটি হিসেবে ঘোষণা না করে  নরেন্দ্র মোদীজি  প্রমাণ করলেন তিনি বাঙালি বিরোধী।" 




তিনি আরো বলেন আজ উলুবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রসহ পশ্চিমবঙ্গে মহা উৎসব চলছে। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। তিনি একজন বিশ্ব স্মরণীয় নেতা এবং দেশপ্রেমিক। ভারতবর্ষকে স্বাধীন করতে ইংরেজের বিরুদ্ধে তাঁর লড়াই ভারতবর্ষের মানুষ কোনদিন ভুলবে না। বিধায়ক ইদ্রিস আলী আরো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি আজকে কলকাতায় এসেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানাতে এটা তার অভিনয়।বাংলার প্রতি বঞ্চনা করে তিনি পশ্চিমবঙ্গবাসীর অবমাননা করেছেন।কৃষক বিরোধী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সততার প্রতীক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে মানুষকে জাগ্রত করছেন তাতে তিনি শুধু বাংলার গর্ভনর ভারতবর্ষের গর্ব। মমতা ব্যানার্জির নাম ইতিহাসে লেখা থাকবে। হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক এর উদ্যোগে এই সভায়  জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক ইদ্রিস আলী। দলীয় পতাকা উত্তোলন করেন শেখ মোস্তাক। নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন করে শ্রদ্ধা নিবেদন করেন তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহনাওয়াজ, শেখ মোস্তাক মুল্লা পল্টু, শেখ রিয়াজ প্রমূখ। দুঃস্থ ব্যক্তিদের হাতে কম্বল তুলে দেন উলুবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক  ইদ্রিস আলী. অপরদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আজ কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, হাওড়া জেলার পাঁচলা থানার ধামসিয়া তে এক রক্তদান উৎসবের আয়োজন করে। 



এই রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন হাওড়া জেলা গ্রামীণ পুলিশ সুপার সৌম্য রায়ের  সহধর্মীনি এবং প্রখ্যাত অভিনেত্রী তথা টিভি সিরিয়ালের নায়িকা লাভলী মিত্র রায়। মূলত তিনি ই অনুষ্ঠানটি পরিচালনা করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমদপ্তর এর প্রতিমন্ত্রী ডাক্তার নির্মল মাজি, উলুবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী, পাঁচলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গুলশন মল্লিক প্রমূখ। নেতাজির 125 তম জন্মজয়ন্তী উপলক্ষে উলুবেড়িয়া কো'টের পাশে নেতাজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী পুলক রায়, উলুবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী, উলুবেড়িয়া মহকুমা শাসক শ্রী অরিন্দম বিশ্বাস , উলুবেড়িয়া থানার আইসি শ্রী কৌশিক কুন্ডু, উলুবেড়িয়া পৌরসভা প্রশাসক অভয় দাস, অন্যতম প্রশাসক  আব্বাস উদ্দিন খান, শেখ আকবর, এনামুর রহমান, হাসিবুর রহমান, নাসিম আহমেদ, শেখ শাহনাওয়াজ, পল্টু মুল্লা, কো-অর্ডিনেটর স্বাশতী সাঁতরা, সৌমিত্র সাঁতরা প্রমূখ। বক্তব্য রাখেন বিধায়ক পুলক রায়,  ইদ্রিস আলী, মহকুমা শাসক অরিন্দম বিশ্বাস প্রমূখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...