৪৪ তম পুষ্প প্রদর্শনী ও স্বর্গীয় প্রিয়নাথ ব্যানার্জির মৃত্যুবার্ষিকী উপলক্ষে, শুভঙ্কর শিশু উদ্যানে, হর্টিকালচার অ্যাসোসিয়েশন মালদা ও ডা: সুশান্ত ব্যানার্জি পরিবারের উদ্যোগে, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায়, স্বেচ্ছায় রক্তদান শিবিরে ৪০ জন রক্তবন্ধু, মুমূর্ষু রোগীর জন্য রক্তদান করেন।
শিবিরে উপস্থিত ছিলেন হর্টিকালচার অ্যাসোসিয়েশন মালদার সম্পাদক উৎপল কর্মকার, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সম্পাদক সুনীল দাস, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভারত স্কাউটস্ এন্ড গাইডস মালদা জেলা শাখার সম্পাদক নিরঞ্জন প্রামানিক,ভারত স্কাউটসের জেলা রক্তদান শিবির আহবায়ক অনিল কুমার সাহা, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের শিক্ষক গৌতম দাস, আভার সম্পাদক আদর্শ মিশ্র পাকুয়াহাট সমবেত প্রয়াসের সম্পাদক বরুণ সরকার প্রমূখ।


