আশাকর্মী দের সম্মেলন অনুষ্ঠিত হলো শ্যামপুরে




নিজস্ব প্রতিবেদক,শ্যামপুর


আশা কর্মীদের স্থায়ী স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, ফরমেট প্রথা বাতিল সহ গুরুত্বপূর্ণ দাবিতে ৩০শে  জানুয়ারি  শ্যামপুর১ ব্লকের আশাকর্মীদের ২য় সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথমেই আশা কর্মীরা সমবেত কণ্ঠে 'আগুনের পরশমনি' গানটি দিয়ে সম্মেলনের সূচনা করে। 



এই ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আশা কর্মীরা তাদের ব্যাথা বেদনার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন। এছাড়াও এই সভায় বক্তব্য রাখেন, "পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন" (এআই ইউটিইউসি অনুমোদিত) হাওড়া গ্রামীণ জেলার  সভাপতি নিখিল বেরা। উপস্থিত আশাকর্মীর মধ্য থেকে মিলি মন্ডলকে  সম্পাদিকা, উত্তমা ফাদিকারকে  সহ সম্পাদিকা, সিমা সিংহকে সভানেত্রী ,হাসিনা খাতুনকে সহ-সভানেত্রী, রোহিনি বাগকে কোষাধক্ষ্য ও রুনু মোশানকে হিসাবরক্ষক করে শ্যামপুর১ ব্লকে 'পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের' একটি  শক্তিশালী কমিটি গঠিত হয়।


 এই কমিটি আগামী ১২ই ফেব্রুয়ারি কলকাতায় রাজভবন অভিযানে সকল আশা কর্মীকে নিয়ে যাওয়ার অঙ্গীকার করে। সারা বছর ধরে মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী পালনের শপথ গ্রহণ করে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...