কৃষি আইনের বিরুদ্ধে তৃনমুলের প্রতিবাদ মিছ




কেন্দ্রীয় কৃষি বিলের বিরোধিতায় কালিয়াচক শহরে প্রতিবাদ মিছিলের আয়োজন করলো কালিয়াচক ১ ব্লক যুব  তৃণমূল কংগ্রেস।
শুক্রবার দুপুর ৩ টা নাগাদ প্রতিবাদ মিছিল শুরু হয় কালিয়াচক শহর লাইব্রেরী ময়দান এলাকা থেকে।



মিছিলে পা মেলান কালিয়াচক এক ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সারিউল সেখ ,জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আরিফুর রহমান মিয়া শামীম ,কালিয়াচক পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান, পূর্ত কর্মাধ্যক্ষ মুসলিম আলি ,তৃণমূল কংগ্রেস নেতা আব্দুর রহমান, মেরাজুল বসনি , আবু সুফিয়ান যুব নেতা জিয়াউল সেখ সহ অন্যান্য নেতৃত্ব।
সারা কালিয়াচক শহর পরিক্রমা করে মিছিল পৌঁছায় কালিয়াচক চৌরঙ্গী এলাকায়। সেখানে একটি সভার আয়োজন করা হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...