শ্যামপুরে যুব কংগ্রেসের কর্মসূচি




নিজস্ব প্রতিবেদক,শ্যামপুর

এই বঞ্চনা রুখতে চাই,নতুন শ্যামপুর গড়তে চাই! শ্যামপুর বিধানসভা কেন্দ্র যুব কংগ্রেসের উদ্যোগে ও অমিতাভ চক্রবর্তীর সহযোগিতায় আজ আমড়দহ অঞ্চলের অন্তর্গত আমড়দহ হসপিটাল মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল। 



শ্যামপুর বিধানসভা যুব কংগ্রেসের উদ্যোগে প্রতিটি পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় অসহায় দুস্থদের কম্বল বিতরণ করে চলেছে। আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, শ্যামপুর বিধানসভা যুব কংগ্রেস সভাপতি শেখ ফিরোজ, সুমন ঘোষাল, মহম্মদ ইসমাইল, সুরজিৎ ঘোষাল, সেখ শামিউর রাহমান, স্নেহাশিস রায়, সেখ নজরুল, সেখ রায়হান, মানস ভৌমিক, রওশনারা খাতুন, সুতনু দাস, সেখ বিল্লাল হোসেন এবং অন্যান্য নেতৃত্ব বৃন্দ।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...