প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বামনগোলা ব্লকে স্বেচ্ছায় রক্তদান শিবির





 মালদা :

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বামনগোলা ব্লকের নালা গঞ্জ ক্লাবের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে, নালাগঞ্জ ইউনাইটেড ক্লাবের উদ্যোগে,  ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখা ও বামনগোলা ব্লক প্রশাসনের সহযোগিতায়, নালাগোলা ক্লাব প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির, অঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৩ জন মহিলাসহ ২৭ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। 



শিবিরে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি উৎপল সরকার, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার রক্তদান শিবির আহ্বায়ক অনিল  কুমার সাহা,  সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা শাখার সদস্য দোলন ব্যানার্জি, পাকুয়াহাট সমবেত প্রয়াসের সম্পাদক বরুণ সরকার প্রমূখ।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...