নিজস্ব প্রতিবেদক ,উলুবেড়িয়া
সম্প্রতি 'স্কীম ওয়ার্কারদের' মধ্যে আশা ও আইসিডিএস কর্মীরা লাগাতার আন্দোলন সংগঠিত করে- বেতন বৃদ্ধি, অবসরকালীন ভাতা ছাড়াও কিছু দাবি আদায় করেছে। অথচ মিড-ডে মিল কর্মীদের জন্য বিশেষ কোন বার্তা নেই। এমতাবস্থায় 'সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের' হাওড়া গ্রামীণ জেলার উলুবেড়িয়া১ ব্লকের চেঙ্গাইল হাই মাদ্রাসায় ১৬ই জানুয়ারী মিড ডে মিল কর্মীদের নিয়ে একটি সভা হয়। ঐ ব্লকের কর্মীরা সভায় তাদের ব্যথা বেদনার কথা তুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন সারা বাংলা মিড-ডে-মিল ইউনিয়নের হাওড়া গ্রামীণ জেলার সংগঠক বাসুদের সামন্ত ও লক্ষণ বারিক ও লক্ষণ বারিক। বিভিন্ন স্কুলে আরও মজবুত সংগঠন গড়ে তোলে ২৮শে জানুয়ারি কলকাতায় রাজভবন অভিযানে মিড ডে মিল কর্মীদের নিয়ে যাওয়ার অঙ্গীকার করে।
