শনিবার হাওড়া জেলার উলুবেরিয়া পৌরসভার চেঙ্গাইল বেলে সিজবেরিয়া বেলতলার ইয়ং সোসাইটি ক্লাবের পরিচালনায় ক্রীড়া অনুষ্ঠান হয়। দুঃস্থ ছাত্র-ছাত্রীদের পুস্তক বিতরণ, ক্রিকেট খেলা, 100 মিটার দৌড় প্রতিযোগিতা , 200 মিটার দৌড় প্রতিযোগিতা, সুচ সুতো দৌড়, বিস্কুট দৌড়, অংক প্রতিযোগিতা, মোমবাতি জ্বালানো, মিউজিক বেল, বালতিতে বল ফেলানো, বড়দের টেনিস খেলা ইত্যাদি খেলা অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উলুবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলী, উলুবেড়িয়া পৌরসভা কো-অর্ডিনেটর শেখ সেলিম, উক্ত ক্লাবের সভাপতি সিরাজুল রহমান ,সম্পাদক শেখ শাকিল প্রমূখ।