নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া
জাতীয় সড়কে বেশ অনেকটা দূর থেকেই পুলিশ গরু বোঝাই গাড়ি দুটিকে ফলো করতে থাকে ।
পুলিশের ফলো করার বেশ কিছুক্ষণ পর গরু বোঝাই গাড়ি দুটির চালক ব্যাপারটা বুঝতে পেরে গিয়েছিল। তৎক্ষনাৎ গরু বোঝাই লরির চালক সঙ্গে সঙ্গে তারা গাড়ির গতি বাড়িয়ে দেয় ।
কিন্তু পুলিশ শেষপর্যন্ত গাড়ি দুটিকে ধরে চারিদিক দিয়ে ঘিরে ফেলে।
বিষয়টা কোনও হিন্দি সিনেমার প্রেক্ষাপট নয়,কিন্তু পটচিত্রটা সিনেমার মতোই।
রবিবার হাওড়া গ্রামীণ পুলিশের তৎপরতায় বাস্তব এই ঘটনা সামনে উঠে এল। যা হাওড়া পুলিশের একটা বড়সড় সাফল্য তা বলা যেতেই পারে।
মূলত , কয়লা কান্ড ও গরু পাচার কান্ড সহ একাধিক বিষয় নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি ।
বিষয়টি সাধারণ মানুষের মধ্যেও বেশ প্রভাব ফেলেছে ।
এবার হাওড়ার উলুবেড়িয়ায় বড়সড় সাফল্যের উদাহরণ দিল রবিবার ।
জানা গিয়েছে, এবার সেই গরু পাচার নিয়ে রাজ্য রাজনীতি সরগরমের মধ্যেই গরু পাচার রোধে বড় সড় সাফল্য পেল হাওড়া জেলা গ্রামীণ পুলিশ।
রবিবার সকালে হাওড়ার রাজাপুর থানার পুলিশ এক অভিযান চালায় ।
তাঁরা হাওড়ার পাঁচলা মোড় থেকে আটক করলো দুটি গরু বোঝাই গাড়ি।
হাওড়া গ্রামীণ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুটি গাড়ির মধ্যে প্রায় একশোটি গরু ছিল ।
পুলিশ সুত্রেজানা যায় খবরটি রবিবার ভোরে পুলিশ গোপন সুত্রে খবর পায় যে ঝাড়গ্রাম থেকে দুটি গাড়িতে করে বেআইনি ভাবে গরু পাচার করার জন্য দুটি গাড়িতে করে আনা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঝাড়গ্রাম থেকে ওই গাড়িটিকে ট্রাক করতে থাকে।
পুলিশের তাড়া খেয়ে গাড়িটির গতি বাড়িয়ে দেয়। ধাওয়া করে ওই গাড়ি দুটিকে শেষ পর্যন্ত পাঁচলা মোড়ে আটকায় পুলিশ।




