অমিত শাহের উলুবেড়িয়া সফর স্থগিত






 আগামী 31 শে জানুয়ারি রবিবার হাওড়া জেলার উলুবেড়িয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো সহ সমস্ত কর্মসূচি স্থগিত করা হল।   উলুবেড়িয়ায় আগামী রবিবার একগুচ্ছ কর্মসূচি ছিল তাঁর । বৃৃৃহস্পতিবার  বিকেলে হাওড়া জেলা গ্রামীণ উলুবেড়িয়া মনশাতলায় এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন সাংসদ তথা হাওড়া  জেলা গ্রামীণের বিজেপির অবজারভার জোতির্ময় সিং মাহাতো। এছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির নেতা রাজু মুখার্জী,হাওড়া জেলা গ্রামীণ বিজেপির সভাপতি প্রত্যুষ কুমার মন্ডল। 



 সিদ্ধান্ত   ছিল ওইদিন অর্থাৎ 31শে জানুয়ারি রবিবার দুপুরে উলুবেড়িয়ার রঘুদেবপুরে হেলিপ্যাডে স্বরাষ্ট্রমন্ত্রী নামার পর খলিশানী এলাকায় একটি তপশিলি পরিবারে দুপুরে মধ্যাহ্নভোজন করবেন। পরে বিকেলে উলুবেড়িয়া শহরে একটি রোড শো করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। শেষে উলুবেড়িয়া কালীবাড়ি তে পূজো  দেওয়ার কথা ছিল অমিত শাহর। কিন্তু সেগুলো স্থগিত করা হলো বলে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...