প্রদীপ জ্বালিয়ে এই সভার উদ্বোধন করেন কর্মচারী ফেডারেশনের রাজ্য আহ্বায়ক মাননীয় দিব্যেন্দু রায়। উপস্থিত ছিলেন হাওড়া জেলা কমিটির সভাপতি ড: নারায়ণ বাগ, জেলা সম্পাদক অমিতাভ দে সরকার সহ হাওড়া জেলার বিভিন্ন দপ্তরের ফেডারেশনের সকল গুরুত্বপূর্ণ নেতৃত্ব।
সভায় আগামী বিধানসভা ভোটের আগে রাজ্য আহ্বায়ক দিব্যেন্দু রায় সাংগঠনিক বার্তা দেন। তিনি বলেন বিরোধীদের সকল অপপ্রচার আর কুৎসার যোগ্য জবাব দিয়ে ২০২১ এর মে মাসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে পুনরায় কর্মচারী দরদী মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে।



