যুব কংগ্রেসের প্রতিবাদ সভা,শ্যামপুরে

 



যুব কংগ্রেসের উদ্যোগে এক সভায়   প্রদেশ কংগ্রেসের নেতা অমিতাভ চক্রবর্তী শ্যামপুরের গুড়েপোলে শ্যামপুরের বঞ্চনা নিয়ে এক সভায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, দিঘা - শংকরপুর যদি ডেভেলপমেন্ট অথরিটি হতে পারে, তবে গাদিয়ারা-শিবগঞ্জ ডেভেলপমেন্ট অথরিটি হবে না কেন ? এই কাজ করতে পারলে শ্যামপুরের অর্থনীতিটাই পাল্টে যেত। শ্যামপুর পর্যটন শহরে রূপান্তরিত হত। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে টাকা আসত  এবং কেন্দ্রীয় সরকাররের প্রকল্প থেকেও  অনেক উন্নয়ন হত। 



কিন্তু এই কথা গুলো বলার  জন্য এলাকার বিধায়ককে সক্রিয় হতে হয়। বিধানসভায় শ্যামপুরের এমএলএ চুপ করে থাকলে এই কাজ হবে কি করে ?
প্রতি বর্ষায় গাদিয়াড়ার বাঁধ ভাঙা নিয়ে তীব্র ভাষায় রাজ্য সরকারের সমলাচনা করেন। তিনি বলেন জোড়াতালি দিয়ে এই বাঁধ মেরামত করে এই বাঁধকে বেশিদিন রাখা যাবে না। একটা আধুনিক প্রযুক্তিতে তৈরী বাঁধ না হলে কোন কারণে বাঁধ ভেঙে গেলে শ্যামপুর বাঁচবে তো ?
এই সভায় উপস্থিত ছিলেন শ্যামপুর যুব কংগ্রেসের সভাপতি সেখ ফিরোজ সহ অন্যান্যরা। 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...