নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
চিটফান্ড এজেন্টের মারে মৃত আমানতকারী । আর তার জেরে তোলপাড় গোটা এলাকা । হাওড়ার চেঙ্গাইলের কাজিপাড়ায় এমনই অভিযোগ উঠে এসেছে । রবিবার ঘটা এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, মৃতের নাম কাজি সাহাবুদ্দিন । সে ওই চিটফান্ড এজেন্টের কাছে আঠারো হাজার টাকা জমিয়ে রেখেছিলেন। মেয়ের বিয়ের জন্য সে এদিন ওই এজেন্টের কাছে টাকা চাইতে গিয়েছিলেন। তখনই তর্কবিতর্ক হয় । অভিযোগ তখন তাকে মাথায় ইঁট দিয়ে মারা হয়। স্থানীয় সূত্রে খবর কাজী সাহাবুদ্দিনের মাথায় এমনভাবে আঘাত করা হয় যে সেই ইঁটটি দু টুকরো হয়ে যায় । তারপর স্থানীয়রা তাকে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকের কাজী সাহাবুদ্দিনকে মৃত বলে ঘোষনা করেন। এই ঘটনা ঘটার পর ওই চিটফান্ড এজেন্ট ও তার ভাই পলাতক। পুলিশ তাদের বাড়ির দুই মহিলা সহ
মোট চারজনকে আটক করেছে । মৃতের আর এক মেয়ে অভিযোগ করেন, এই ঘটনার সময় বাবাকে বাঁচাতে গিয়ে তিনিও চড়থাপ্পর খান। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন তিনি। স্থানীয় পুলিশ প্রশাসন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে । এদিকে মেয়ের বিয়ের আগেই বাবার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।