শুক্রবার হাওড়ার শ্যামপুরের বারগ্রামে তৃণমূল কংগ্রেসের এক রক্তদান শিবিরে উপস্থিত থেকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এই মন্তব্যই করলেন হাওড়া গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সভাপতি পুলক রায় । তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই সেখানে জিতবে। মানুষ তৃণমূলের পাশে আছে বলে জানান পুলকবাবু। প্রসঙ্গত এই রক্তদান শিবিরে প্রায় তিনশো জন রক্তদান করেন।
এই রক্তদান শিবিরের রক্ত সংগ্রহ করে কোঠারি মেডিকেল ব্যাঙ্ক, পাঁশকুড়া মেডিকেল ব্যাঙ্ক ও উলুবেড়িয়া মেডিকেল ব্যাঙ্ক । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়ার শ্যামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কালিপদ মন্ডল, হাওড়া গ্রামীণের তৃণমূলের মুখপাত্র সুকান্ত পাল, তৃণমূল নেতা শ্রীধর মন্ডল , নদেবাসী জানা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির নেতৃত্ব দেন শ্যামপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলী মোল্লা ।


