চিরনবীনে প্রজাতন্ত্র দিবস পালন




বাবু হক,,

হাওড়া জেলার জয়পুর থানার কাশমলি গ্রাম পঞ্চায়েতের পারবাক্সীর চিরনবীন প্রাঙ্গণে আয়োজিত হয় আমাদের প্রিয় মাতৃভূমি ভারতের 72 তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। 



উপস্থিত ছিলেন পর্যায়ক্রমে উলুবেড়িয়া আদালতের বিচারক লর্ড রাজেশ কুমার সিং, উলুবেড়িয়া আইনি সহায়তার সম্পাদক সিবাশীষ রায় চৌধুরী, উলুবেড়িয়া মহাবিদ্যালয়ের অধ্যাপক 
তথা
 বাগনান খালোড় শিশু সংঘের  সাধারণ সম্পাদক রা কেশ ঘোষ, চিরনবীন এর সভাপতি নিতাই চরণ বাগ ও সাধারণ সম্পাদক তন্ময় সাউ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।



ব্যাণ্ড সহ পদযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন,প্রদীপ প্রজ্জ্বলন, আবাসিক দের নৃত্য ও দেশাত্মবোধক গান সহ আলোচনা করা হয়। লর্ড সিং পতাকা উত্তোলন করেন প্রদীপ প্রজ্জ্বলন করেন সাউ। উপস্থিত অতিথিরা বক্তব্য রাখেন ভারতের স্বাধীনতা আন্দোলনের ও প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরেন পর্যায়ক্রমে।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...