ভিক্টোরিয়া কান্ডে মুুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যবহারের ঘটনায় পার্লামেন্টে আমরা প্রতিবাদ জানাবো: প্রসূন বন্দ্যোপাধ্যায়



 নিজস্ব সংবাদদাতা,হাওড়া: 

কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজী সুভাষচন্দ্র বসুকে সম্বর্ধনা দেবার অনুষ্ঠানে   মুখ্যমন্ত্রী ভাসন দিতে যাওয়ার আগে বারবার জয় শ্রীরাম ধ্বনি উচ্চারিত হবার ঘটনা রাজ্য রাজনীতিতে তোলপাড় করেছিল। এবার পার্লামেন্ট শুরু হবার পর সেই নিয়ে পার্লামেন্টে  প্রতিবাদ জানাবে তৃণমূল সাংসদরা। হাওড়ায় এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,   পার্লামেন্ট শুরু হবার পর থেকেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজীকে সম্বর্ধনা দেবার সময়   মুখ্যমন্ত্রীকে বিরক্ত করার জন্য  বারবার জয় শ্রীরাম ধ্বনি তোলার বিরুদ্ধে সরব হব আমরা। এর বিরুদ্ধে প্রতিবাদ থাকবে। প্রজাতন্ত্র দিবসের দিন  মঙ্গলবার সন্ধ্যায় হাওড়ার জগাছার ধাড়সা  আনন্দ নিকেতন ক্লাবের ব্যবস্থাপনায়  সাতচল্লিশ নম্বর ওয়ার্ড সমন্বয় কমিটির পরিচালনায়  এক অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন  মন্তব্য করেন  হাওড়া সদর কেন্দ্রের তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। মূলত এদিন এখানে স্বামী বিবেকানন্দের মূর্তি উদ্বোধনে উপস্থিত থাকার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন  তিনি  । প্রসূনবাবু  বলেন,  ভিক্টোরিয়ায় যেটা হয়েছে সেই ঘটনার ভীষণভাবে প্রতিবাদ করছি। আমি একজন সাংসদ হিসেবে নয়, বাংলার একজন সুনাগরিক হিসেবে বলছি এর চেয়ে বড় অপরাধ আর হয়না।  নেতাজী বাংলা, ভারতের তথা গোটা পৃথিবীর গর্ব । তাঁকে সম্মান দেওয়ার এই অনুষ্ঠানে এরকম আচরণ গ্রহণযোগ্য নয়। একটা প্রাইম মিনিস্টার প্রোগ্রাম । প্রাইম মিনিস্টার প্রোগ্রাম আমার চেয়ে বেশি কেউ জানে না, কারন আমি ন বছর ধরে এমপি রয়েছি। যেভাবে চিৎকার করা হল মুখ্যমন্ত্রী বসার সময় তা অত্যন্ত দুঃখজনক, লজ্জার ! যদি প্রাইম মিনিস্টার নিজে এটা বলতেন যে এটা ভাল হল না তাহলে আমাদের কাছে আর ভাল হত। যেটা মনে হল যেন তিনি তাকে সাহায্য করছেন বলার জন্য ।  যেখানে সেখানে জয় কৃষ্ণ, জয় রাম যাই বলুক কোনও অসুবিধা নেই। কিন্তু এই প্রোটোকলে আমার মনে হয় এটা বলা উচিত হয়নি । এখানে জয় হিন্দ, ভারত মাতার জয় কিংবা সুভাষ চন্দ্র বসু জিন্দাবাদ এটা বলা উচিত ছিল। কিন্তু যেটা হল সেটা বলা উচিত হয় নি। খুব বড় অপমান করেছে। প্রসূনবাবু বলেন, বাঙালি মহাপুরুষ সম্মান দেওয়া হচ্ছে । সেটা অত্যন্ত খুশির খবর । কিন্তু মুখ্যমন্ত্রীকেওতো সম্মান দিতে হবে। এটা নিয়ে আমাদের প্রতিবাদ থাকবে।আমাদের পার্লামেন্ট শুরু হচ্ছে । এই নিয়ে প্রতিবাদ চলবে। অসুস্থ হয়ে পরা মন্ত্রী অরূপ রায়কে হাসপাতালে দেখতে গিয়েছিলেন রাজ্যপাল । সেই সম্পর্কে প্রশ্ন করা হলে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যপালকে রাজনীতি না করে এই সবই করা উচিত । কারন উনি একজন রাজ্যপাল। একজন মন্ত্রীর শরীর খারাপ হয়েছে উনিতো যাবেনই বলে সাংবাদিকদের সামনে মন্তব্য করেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ছিলেন হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের  সাধারণ সম্পাদক আক্রাম জমীর। তিনি জানান, প্রজাতন্ত্র দিবসের মত মূল্যবান দিনে আমরা স্বামী বিবেকানন্দের মূর্তি উদ্বোধন করলাম। তিনি আরও বলেন , যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর কল্যাণে নানা উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেছেন তাতে আগামী একুশে নিনির্বাচনে জনতার রায় আবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়বেন। এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন, প্রাক্তন এমআইসি শ্যামল মিত্র, দিবেন্দু মুখার্জিসহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন এখানে রক্তদান শিবির, বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...