
নিজস্ব প্রতিবেদক,শ্যামপুর
হাওড়া জেলার শ্যামপুর দু'নম্বর ব্লকের আমড়দহ গ্রাম পঞ্চায়েত তৃনমূল কংগ্রেস ও তৃনমূল যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রাজীবপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো রাজনৈতিক সম্মেলন ও স্বেচ্ছায় রক্তদান শিবির,
উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের পক্ষ হতে রক্ত সংগ্রহ করা হয়।
100জন পুরুষ ও মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন।
এই রাজনৈতিক সম্মেলন ও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন , হাওড়া জেলা গ্রামীণ তৃনমূল কংগ্রেসের সভাপতি তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়,হাওড়া জেলা গ্রামীণ তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি তথা তৃনমূল কংগ্রেসের মুখপাত্র সুকান্ত পাল,
শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল,হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ নদেবাসী জানা,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্রীধর মন্ডল,জেলা পরিষদের সদস্য তথা এলাকার জনপ্রিয় নেতা পরাগ মন্ডল,জেলা যুব তৃনমূল সম্পাদক সুদীপ বেরা,আমড়দহ অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি শ্যামল মন্ডল,যুব তৃনমূল সভাপতি শৌভিক দরা,আমড়দহ গ্রাম পঞ্চায়েত প্রধান জয়ন্ত কুমার পাত্র,
শহিদ বেদিতে মাল্যদান,
পম্পা ভট্টাচার্যের উদ্বোধনী সংগীত দিয়ে সম্মেলন শুরু হয়,সক বক্তা তাদের বক্তব্যে বর্তমান তৃনমূল কংগ্রেসের 10 বৎসরের উন্নয়নের কথা বলেন,এবং বিজেপির জাতপাতের রাজনীতির সমালোচনা করেন।

