মালদা :-
দীর্ঘ প্রায় এক দশকের অবসান ঘটিয়ে রস সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর জন্ম ভূমিতে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হতে চলেছে বইমেলা। আজ সেই বই মেলার মাঠ পরিদর্শন করলেন জেলা গ্রন্থাগার আধিকারিক সহ প্রশাসনের আধিকারিকেরা।জানা গিয়েছে, চলতি মাসের আগামী ২৬ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত এবার চাচোল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন প্রাঙ্গণে শুরু হতে চলেছে চাঁচল বইমেলা। বৃহস্পতিবার সেই মেলার মাঠ পরিদর্শন করলেন জেলা গ্রন্থাগার আধিকারিক ডক্টর প্রগত মাহাতো সহ প্রশাসনের আধিকারিকেরা।গত ১৮ বছর ধরে চাঁচলে হয়ে আসছে বেসরকারি উত্তর মালদা বইমেলা। বই মেলা কমিটির সদস্যরা চাঁদা তুলে আয়োজন করে থাকেন এই বইমেলা। বই মেলা কমিটি তথা চাচোল বাঁশির দীর্ঘদিনের দাবি ছিল চাঁচলে একটি সরকারি বইমেলা করা হোক অবশেষে সে দাবি পূর্ণতা পেল। এবার চাঁচলে সরকারি অনুদানে শুরু হতে চলেছে চাঁচল বইমেলা।
ইতিমধ্যে মেলার মাঠ পরিদর্শন করে যান জেলা গ্রন্থাগার আধিকারিক সহ প্রশাসনের আধিকারিকরা। এবছর চাচোল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন স্কুল প্রাঙ্গণে এই মেলা শুরু হবে। এ মাসের ২৬ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত পাঁচ দিনব্যাপী চলবে এই মেলা। বইমেলার উদ্বোধন করবেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এমনটাই বই মেলা কমিটি সূত্রে জানা গিয়েছে।সরকারি বইমেলা হওয়ায় খুশি চাচোল বাসি সহ বইপ্রেমীরা। এ ব্যাপারে বই মেলা কমিটির সদস্য তথা বইপ্রেমী আব্দুল সাত্তার জানান, রাজ্য সরকারের কাছে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল চাচোল একটি সরকারি বইমেলা করা হোক। অবশেষে আমাদের সেই দাবি কে মান্যতা দিয়েছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। আমাদের চাচোল বাসীর কাছে এটা সবথেকে বড় প্রাপ্তি এবার থেকে চাচলে সরকারি অনুদানে বইমেলা হবে।
এ ব্যাপারে জেলা গ্রন্থাগার আধিকারিক ড. প্রগত মাহাতো বলেন চাঁচলে সরকারি উদ্যোগে শুরু হচ্ছে বইমেলা। আজ আমরা বই মেলার মাঠ পরিদর্শন করলাম। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এই মেলা শুরু হবে।

