হাওড়া জেলার বিধানসভা কেন্দ্রের উত্তর জগদীশপুর শুভোদয় ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির থেকে রক্তদান উৎসবে পরিনত হয়, সবচেয়ে উল্লেখযোগ্য রক্তদাতাদের মধ্যে মহিলারদের সংখ্যাই ছিল বেশি।
প্রধান অতিথির ভাষণে উলুবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা এই ক্লাবের সদস্য ইদ্রিশ আলী রক্তদাতাদের ফুল দিয়ে অভিনন্দন জানান। বিধায়ক ইদ্রিস আলী বলেন শুভোদয় ক্লাব উলবেড়িয়ার একটি নামকরা ক্লাব। এই ক্লাব প্রতিবছর রক্তদান উৎসব পালন করা ছাড়াও গরিব ছাত্র-ছাত্রীদের পুস্তক বিতরণ, গরীব অসহায় কন্যাদের বিবাহের ব্যবস্থা করা, এলাকার মানুষদের খোঁজখবর নেওয়া, কাউকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয়,কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া সহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ, আজ আঠারো বছর ধরে করে আসছে এই শুভোদয় ক্লাব। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই ক্লাবের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়। ক্রিড়া প্রতিযোগিতা সহ এলাকার যুবক-যুবতীদের উৎসাহ করতে নানা রকম বিনোদন অনুষ্টানের আয়োজন করে এই শুভোদয় ক্লাব।
উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী পুলক রায় অত্যান্ত ব্যস্ত থাকা সত্ত্বেও এই ক্লাবে এসে ক্লাব কম'কতা'দের উৎসাহিত করেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলবেরিয়া পৌরসভার প্রশাসক শ্রী অভয় দাস, প্রশাসক মন্ডলীর সদস্য আব্বাস উদ্দিন খান, আকবর শেখ, ডাক্তার নয়ন রঞ্জন দে , এই ক্লাবের সম্পাদক শেখ মিরাজউদ্দিন । অতিথিসেবার তৎপরতায় ছিলেন ক্লাবের কর্মকর্তা জনাব মাসুদ খান, মাইকের ঘোষণার মাধ্যমে রক্তদাতাদের সহ সকল মানুষকে সম্মান দিয়ে ঘোষণা করে সকল মানুষকে সম্মান দেন। ক্লাবের সভাপতি শাবিনুর নাজির, শেখ মেহেবুব আলম, ইসরাফিল মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
ষাটজন রক্তদাতা রক্ত দান করেন, তার মধ্যে মহিলাদের সংখ্যাই ছিল বেশি। এক একজন বারো বার, চৌদ্দ বার করে রক্ত দিয়ে চলেছেন। উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতলের ব্লাড ব্যাংক এর তরফ থেকে এই রক্ত নেওয়া হয়।
