বোনের বিয়েতে দেওয়ার জন্য হারিয়ে যাওয়া আট ভরি সোনার গয়না ফিরিয়ে দিলো নিত্যানন্দপুরের এক মহিলা







মালদাঃ 


বোনের বিয়েতে দেওয়ার জন্য হারিয়ে যাওয়া আট ভরি সোনার গয়না কুড়িয়ে পেয়ে ফিরিয়ে দিলো নিত্যানন্দপুরের এক মহিলা।মালদা জেলার ইংরেজবাজার ব্লকের কাজি গ্রাম অঞ্চলের নিত্যানন্দপুরের এক মহিলা শঙ্খিনী পান্ডে সে নুনবহি চার্চের সামনে রাস্তায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে, সেটাকে তুলে নিয়ে বাড়ি যায় এবং খুলে দেখে ভিতরে অনেকগুলো সোনার গয়না আছে আট ভরির মত, সে ভাবল বিয়ের জন্য তৈরি করা গয়না না পেলে বড়োসড়ো ক্ষতি হয়ে যাবে, তখন তিনি প্রতিবেশীসহ কাজী গ্রামের প্রধান ও রাজনৈতিক নেতা মজাহার মহলদার কে জানান। এবং তাদের তৎপরতায় হারিয়ে যাওয়া সোনার অংশীদারকে খোঁজ করে তার হাতে সোনা তুলে দেন এবং ঘটনা জানান।



রবিবার দুপুর ১ টা নাগাদ বাঙ্গি টোলার এক দম্পতিরা কাজিগ্রাম হয়ে মোটর বাইকে পান্ডুয়া যাওয়ার পথে আট ভরি সোনার গয়না সহ ব্যাগ হারিয়ে যায়। এবং তাদের খোঁজ করে সে সোনা তুলে দেওয়া হয় হাতে। ধন্যবাদ জানায় শঙ্খিনী পান্ডে সেই মহিলাকে যে এই সোনা পেয়ে ফিরিয়ে দিয়ে মহান এবং মানবিকতার নজির গড়েছে কাজি গ্রাম অঞ্চল সহ সারা জেলায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...