মালদা,
: মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি স্বত্বেও সঠিক পরিমাণে ধান কিনছেনা সরকার।এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো কৃষকরা।
শুক্রবার সকাল থেকে বামনগোলা কৃষক বাজারে বিক্ষোভ দেখায় চাষিরা। সরকারি ভাবে ৩০ কুইন্টাল ধানের জায়গায় ১০ কুইন্টাল ধান নিচ্ছে, এর প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন।
শুক্রবার সকালে বামনগোলা থানার তিতপুর কৃষক বাজারে গাড়ি বোঝায় করে ধান নিয়ে পৌঁছায় কৃষকরা। সেখানে ৩০ কুইন্টালের জায়গায় ১০ কুইন্টাল ধান কেনার অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করেন কৃষকরা।

