মিড ডে মিল কর্মী ইউনিয়নের সভা,উলুবেড়িয়ায়




নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া,



  সম্প্রতি 'স্কীম ওয়ার্কারদের' মধ্যে আশা ও আইসিডিএস কর্মীরা লাগাতার আন্দোলন সংগঠিত করে-  বেতন বৃদ্ধি, অবসরকালীন ভাতা ছাড়াও কিছু দাবি আদায় করেছে। অথচ মিড-ডে মিল কর্মীদের জন্য  বিশেষ কোন বার্তা নেই। এমতাবস্থায় 'সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের' হাওড়া গ্রামীণ জেলা ডাকে ১১ই জানুয়ারি উলুবেড়িয়ায়   ভোক্তার মোড়ে মিড ডে মিল কর্মীদের নিয়ে একটি সভা হয়। বিভিন্ন ব্লকের কর্মীরা সভায় তাদের ব্যথা বেদনার কথা তুলে ধরেন। 




এছাড়াও বক্তব্য রাখেন সারা বাংলা মিড-ডে-মিল ইউনিয়নের সহ-সভাপতি নিখিল বেরা ও  সভাপতি সনাতন দাস। বিভিন্ন ব্লকে আরও মজবুত সংগঠন গড়ে তোলে ২৮শে জানুয়ারি কলকাতায় রাজভবন অভিযানে মিড ডে মিল কর্মীদের নিয়ে যাওয়ার অঙ্গীকার করে। 
               

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...