সুদীপ ঘোষ, ঝাড়গ্রাম
পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ভাদুতলা অঞ্চলের সাওড়া গ্ৰামে আদিবাসী জনগোষ্ঠী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে থাকা দরিদ্র মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুষ্ঠিত হলো কম্বল ও পোশাক বিতরণ কর্মসূচী। একথা জানান আয়োজক সংস্থার পক্ষ থেকে কার্যকরী সভাপতি রাজশ্রী মন্ডল। ১০-০১-২০২১ তারিখ, রবিবার পড়ন্ত বিকেলে মেদিনীপুর থেকে হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সদস্যাগণ বিতরণের উদ্দেশ্যে কম্বল ও শিশুদের জন্য পোশাক নিয়ে পৌঁছে যান প্রত্যন্ত সাওড়া গ্ৰামে।
চুণী কোটাল চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার মৃনাল কোটালের উপস্থিতি ও সহযোগিতায় এবং অনগ্ৰসর শ্রেণীর মানুষজনের স্বতস্ফুর্ত ও সাগ্ৰহ উপস্থিতিতে শুরু হয় কম্বল ও পোশাক বিতরণ কর্মসূচী। শুরুতে সংস্থার পক্ষ থেকে সামান্য বক্তব্য রাখেন নীলাদ্রি শেখর ব্যানার্জী, সুদীপ্তা দে, রাজশ্রী মন্ডল, পারমিতা গিরি,গৌতম কুমার ভকত, বরুণ কোলে প্রমুখ।
তাঁরা সংস্থার বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সকলকে অবহিত করেন ও আগামীদিনে এভাবেই এই প্রত্যন্ত অঞ্চলের প্রান্তজনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এছাড়াও সংস্থার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌসুমী মান্না, পিন্টু সাউ, রূপা মহাপাত্র, সোড়শী সিংহ, স্বপ্না ভকত। সহযোগিতা ছিলেন সনৎ দে ও ছোট্ট শিশু নন্দিনী ভকত।
৫০ জন বৃদ্ধ বৃদ্ধার হাতে কম্বল ও শিশুদের জন্য পোশাক তুলে দেন হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সদস্যাগণ।
এলাকার সাধারণ মানুষের ভালোবাসায় এবং আশির্বাদে আপ্লুত হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উপস্থিত সকলেই।

