2021শের নির্বাচনে সাম্প্রদায়িক শক্তিকে বাংলায় কবর দেওয়া হবে:ত্বহা সিদ্দিকী,




নিজস্ব প্রতিবেদক,

 হাওড়া আন্দুলে  একটি রক্তদান শিবিরে এসে ঠিক এই ভাষাতেই সাম্প্রদায়িক মনোভাবাপন্ন দলের প্রতি কটাক্ষ করেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। তিনি আরো বলেন শকুন তার সন্তানদের বিভিন্ন মাংস খাওয়ালেও তারা মানুষের মাংস খেতে আগ্রহী। 



তাই সে শুয়োরের মাংস মুসলিমদের মসজিদে ও গরুর মাংস হিন্দুদের মন্দিরে রেখে গাছের ডালে বসে অপেক্ষা করে। তারপর যখন হিন্দু মুসলিমের দাঙ্গায় বহু মানুষ মরে। তখন সে তার সন্তানদের ইচ্ছে পূরণ করে। তিনি বিজেপির নাম না করে ওই দলকে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে বলে অভিযোগ করে। পাশাপাশি তিনি দাবি করেন ২০২১ শে বাংলায় ভোট হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সম্প্রীতি ও উন্নয়নের পক্ষে। তিনি আরও জানান ৩৪ বছর বাম শাসনে ফুরফুরা শরীফে ৩৫ লাখ মানুষের যাতায়াত ছিল কিন্তু সেখানে রাস্তায় আলো টিউবওয়েল ছিল না। 



আর তৃণমূলের সরকার আসার পরে কোটি কোটি টাকা খরচ করে উন্নয়ন হয়েছে। বাংলায় নতুন রাজনৈতিক দলের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি কটাক্ষ করেন। পাশাপাশি তিনি দাবি করেন তার ভাইপো এখনো নাবালক। তাই সে কি চাইছে কি বলছে নিজেও জানে না। তবে তার রাজনীতির দল তৈরিতে ফুরফুরা শরীফ কালিমালিপ্ত হয়েছে বলে তিনি মনে করেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...