অনুর্দ্ধ 19 ফুটবল প্রতিযোগিতা চম্পাহাটি রেলমাঠে




বারুইপুর, দক্ষিণ 24 পরগনা,


রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার চম্পাহাটি রেলমাঠে, চম্পাহাটি স্বাস্হ্য মেলা ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে,অনুর্দ্ধ 19, আট দলীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই ভূভারতের বিভিন্ন স্থানের নামিদামি আটটি ফুটবল দল একদিবসীয় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদিনের আকর্ষণীয় ফুটবল প্রতিযোগিতায় পর্যায়ক্রমে উপস্থিত ছিলেন নক্ষত্র সমাগমে, জাতীয় ফুটবল তারকা অমিত ভদ্র, অভিনেত্রী পাপীয়া অধিকারী, জনপ্রিয় গায়ক সিদ্ধার্থ সিধু, ফুটবল জগলার উত্তম দাস, আহ্বায়ক প্রসেনজিৎ মিস্ত্রি প্রমুখ। 



ফাইনালে চ্যাম্পিয়ন ও রানার্স হয় মহামেডান সংঘ নাটাগাছি ও বারুইপুর সাগর সংঘ। এলাকার দরিদ্র দিনমজুর পরিবারের সদস্যদের পাশে থাকতে , স্মরণীয় নক্ষত্র সমাগমে আকর্ষণীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের পাশে থাকতে অর্থ সহায়তা এছাড়াও মাক্স ও স্যানিটাইজার দেওয়া হয়েছে বলে আমাদের প্রতিনিধিকে জানান সোসাইটির যুগ্ম সম্পাদক আবু সাজ্জাদ শেখ।প্রতি ম্যাচের খেলোয়াড়কে সেরার পুরস্কার ছাড়াও গোল্ডেন বুট ও বল দেওয়া হয় ফাইনালের সেরা ও সর্বচ্চো গোলদাতাকে। 



প্রয়াত সুভাষ দত্ত বর্মণ ও চিত্রা দত্ত বর্মণের নামাংকিত  স্মৃতি ট্রফি দাতা বিপ্লব দত্ত বর্মণ। উপস্থিত সকলকে অভিনন্দন জানান সোসাইটির যুগ্ম সম্পাদক চিরন্তন সরদার। খেলা চলাকালীন মাঠ কানায় কানায় পূর্ণ করে তোলেন বাংলা বাঙালি র ফুটবল প্রেমী দর্শক। নভেল কোরনার সকল প্রকার বিধিনিষেধ মেনে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...