চিরনবীন এ 125 তম নেতাজির জন্ম দিবস পালন




বাবু হক, হাওড়া


হাওড়া জেলার জয়পুর থানার কাশমলি গ্রাম পঞ্চায়েতের পারবাক্সীর চিরনবীন এর আয়োজনে যথাযথ মর্যাদার সঙ্গে ভারতের বীর মুক্তিযোদ্ধা নেতাজী সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মদিবস পালন করা হলো। 



ভারতের জাতীয় পতাকা উত্তোলন বীর মুক্তিযোদ্ধা নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা অনুষ্ঠিত হয়।

রাজ্য পর্যায়ের সামাজিক প্রতিষ্ঠান চিরনবীন এর পরিচালক ও কর্মীদল এছাড়াও সমাজের বিভিন্ন স্তরের ও অবস্থার আবাসিক গন আজকে 23 জানুয়ারি শনিবার  ভারতের জাতীয় পতাকা উত্তোলন,মহান নেতাজির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন চিরনবীন এর সাধারণ সম্পাদক তন্ময় সাউ, কর্মী নির্মল দাস প্রমুখ। 


বীর মুক্তিযোদ্ধা র কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হলো। উপস্থিত ছিলেন শতাধিক আবাসিক। সকলকে মিষ্টি বিতরন করা হয়।নিজ নিজ অবস্থানে নেতাজির আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে যেতে হবে আমাদের দেশের দরিদ্র দিনমজুর পরিবারের সদস্যদের পাশে থাকতে ও দেশের সার্বিক উন্নয়ন ও কল্যাণ মূলক কর্মকান্ডে বলে জানান  । 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...