গতকাল শিলিগুড়ির উত্তরকন্যা অভিযানে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়।পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবী করেন বিজেপি নেতৃত্ব ।আজ তারই প্রতিবাদে হাওড়ার শ্যামপুর মোড়ে এবং শ্যামপুরের হোগলাসী থেকে দেউলী হাট পর্যন্ত এক বিশাল মোমবাতি মিছিল সংগঠিত করে বিজেপি কর্মীরা।শ্যামপুরের বিজেপি যুব নেতা কৌশিক চক্রবর্তী এই মোম মিছিলে নেতৃত্ব দেন । পুলিশি অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্লোগান ওঠে মিছিল থেকে ।