আগামীকাল 1লা জানুয়ারী 2021, ইংরাজী নববর্ষ উপলক্ষে জাতিধম'নিবিশেষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের চেয়ারম্যান তথা উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি ।
তিনি বলেন, নতুন বছরে কামনা করি, করোনা পশ্চিমবঙ্গ সহ পৃথিবী থেকে বিনষ্ট হোক।
তিনি আজ হাওড়া জেলার উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বাউরিয়াতে (উলুবেড়িয়া পৌরসভার 6 নং ওয়াডে')নববর্ষ উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের এক অনুষ্টানে যোগ দেন।
তারপর উলুবেড়িয়া পৌরসভার অন্তগত 17 নম্বর ওয়ার্ডে ইসলাম ধর্মের দুটি অনুষ্টানেও যোগ দেন ।অনুষ্টান গুলিতে বিধায়ক ইদ্রিশ আলি সকল সম্প্রদায়ের মানুষদের কল্যাণ কামনা করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি দূঢ় করার আহ্বান জানান।



