রাজ্য সরকারের 10 বৎসরের উন্নয়নের রিপোর্ট কার্ড এলাকার মানুষের বিতরন করেন,বিভিন্ন এলাকায় বিধায়ক ইদ্রিস আলীকে মাল্যদান করে এবং পুস্প ছড়িয়ে সম্বধ'না জানায়।
উলুবেড়িয়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের সব জায়গাতেই ঘুরে বঙ্গ ধ্বনি যাত্রার প্রচার করেন বিধায়ক ইদ্রিস আলী।
রিপোর্ট কার্ড সহ বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেন,এবং জনগণের কাছ হতে বিপুল সাড়া পান।
তৃনমূল কংগ্রেসের কর্মী রফিকুল মল্লিকের মাইকের গলা ফাটানো আওয়াজ সকলে মনযোগ সহকারে শুনেন ।ব্যান্ড পাটির আয়োজন ছিল । 22 , 23, 24,নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে প্রচার করেন রাজ্য সরকারের উন্নয়নের রিপোর্ট কার্ড।তবে 22 নম্বর ওয়ার্ডের মিছিলটি চোখে পড়ার মতো।
বিধায়ক ইদ্রিশ আলি বলেন মমতা ব্যানার্জির মস্তিকপ্রসূত বঙ্গধ্বনী"যাত্রা এবং দুয়ারে দুয়ারে সরকার মানুষের কাছে পৌঁছানো এটা ইতিহাস হয়ে থাকবে ।বিধায়ক ইদ্রিশ আলি,শুভেন্দু অধিকারীর নাম না উল্লেখ করে বলেন, দু চারজন তৃনমূল কংগ্রেস ছেড়ে চলে গেলেও তৃনমূল কংগ্রেসের কোন ক্ষতি হবে না। বাংলার মানুষ পুনরায় মমতা ব্যানার্জিকে তৃতীয় বারের জন্য মূখ্যমন্ত্রী করবেন।।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাইশ নম্বর ওয়ার্ডের সভাপতি নাসিম আহমেদ, রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তথা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জুবের আলম, তৃণমূল কংগ্রেস নেতা রফিকুল মল্লিক, সেখ নাজিমউদ্দিন, সেখ শাহনওয়াজ, মিরাজুল শামীম ওরফে মীরা, সেখ বাবুলাল, অনুপম হালদার ,সেখ রাজ,এছাড়াও বঙ্গ ধ্বনি যাত্রায় হাঁটলেন বেলুড়মঠের স্বামী পরমানন্দ মহারাজ প্রমুখ ।


