এমতাবস্থায় 'সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের' হাওড়া জেলার ডাকে সকাল দশটায় উলুবেড়িয়া স্টেশনে জমায়েত হয়ে এক হাজারেরও বেশি মিড-ডে-মিল কর্মী বিক্ষোভ মিছিলে যোগ দেয়। এই বিক্ষোভ মিছিল গরুহাটা মোড়ে আধ ঘন্টার বেশি পথ অবরোধ করে। প্রশাসনের অনুরোধে মিড-ডে-মিল কর্মীরা উলুবেড়িয়া এসডিও অফিসের সামনে বিক্ষোভ অবস্থান করে। বিক্ষোভ সভা চলাকালীন ডেপুটি মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেয়। এই ডেপুটেশনে সাগরিকা বর্মন, অশোকা ধোলে, মিনতি সিং , লিপিকা মান্না, মমতা মণ্ডল সহ ৫ জন নেতৃত্ব দেয়।
এই বিক্ষোভ সভায় হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মিড-ডে-মিল কর্মীরা তাদের ক্ষোভের কথা ব্যক্ত করেন। আগামী ৬ই জানুয়ারি'২১ হাওড়া ডিএম অফিস ও ২৮শে জানুয়ারি, কলকাতায় রাজ্যপাল অভিযানের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন শ্রমিক সংগঠন এ আই টি ইউ সির সংগঠক নিখিল বেরা। কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ আগামী দিনে বৃহৎ আকার ধারণ করবে তার পূর্বভাস লক্ষ্য করা যায়।


