হাওড়ার উলুবেড়িয়া সিনিয়র মাদ্রাসার পার্শবর্তী ময়দানে সাইখুল হাদিস পীর হজরত মাওলানা আব্দুস সালাম সাহেবের প্রয়াসে আল্লামা আবু সালেহ সামসুল আলম (রহঃ) স্মরণে এক দীনি মজলিস অনুষ্ঠিত হয়। শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াত ও নাতে রসুল সঃ এর মাধ্যমে। এই মজলিসে উপস্থিত ছিলেন সভাপতি হজরত মাওলানা আবু তাহের, মাওলানা সাইফুল্লাহ কাসেমী, শিক্ষক মোহাম্মদ এহিয়া, শিক্ষক আমিনুল আম্বিয়া, ফজলুর রহমান, সিরাত সম্পাদক ও শিক্ষক আবু সিদ্দিক খান, মাওলানা বাকিবিল্লাহ, হুমাইপুর মাদ্রাসার সুপার আব্দুল হাকিম, রেজওয়ানুল করিম, সমাজসেবী বায়জুল হোসেন প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, মাষ্টার জাহাঙ্গীর হোসেন।
সকল বক্তাই দীনি মজলিসের গুরুত্বপূর্ণ আলোচনা করেন ও হজরতজীর একাধিক কেতাব পড়ার প্রতি জোর দেন। শেষে জনাব মাওলানা আব্দুস সালাম সাহেবের বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

