গতকাল রাতে ডোমজুড়ের পার্বতীপুর বিদ্যাপীঠের অসমাপ্ত অনলাইন কাজের বিষয়ে ডোমজুড় চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মাননীয় অমরেশ মজুমদার ফোন করে ওই বিদ্যালয়ের করণিক কৃষ্ণেন্দু ঘোষ কে অশ্লীল ভাষা ব্যবহার করেন এবং বাড়ি থেকে তুলে আনার মতো হুমকিও দেন। এ বিষয়ে জেলা সংগঠনের সভাপতি মাননীয় মাণিক চন্দ্র বেরা ক্ষোভের সাথে বলেন, বর্তমান কোভিড-19 আবহে; যখন স্কুলের অধিকাংশ সহঃ শিক্ষকরা বিদ্যালয়ে আসছেননা, ছাত্র-ছাত্রীদের স্বার্থে সরকারের জনদরদী সকল প্রকল্পগুলির সুন্দর রূপায়নের দায়িত্ব কার্যত একার কাঁধে বয়ে নিয়ে চলা করণিকদের ভাগ্যে প্রশংসার পরিবর্তে জুটছে বঞ্চনা-বৈষম্য ও এইরকম ব্যাক্তিগত আক্রমণ- হুমকি।
তিনি আরও বলেন সরকারি নির্দেশিকা অনুযায়ী ঔ কাজের দায়িত্ব করণিকদের বর্তায়না, তথাপি ছাত্র-ছাত্রীদের স্বার্থে আমরা করি। কিন্তু শিক্ষার সাথে যুক্ত একজন আধিকারিক এইরকম ভাষা ব্যবহার করতে পারেন! বাড়ি থেকে তুলে আনার হুমকি দিতে পারেন!
প্রসঙ্গত আজ ওই অ্যাসোসিয়েশনের পক্ষে বিডিও এবং অবর বিদ্যালয় পরিদর্শক কে ডেপুটেশনও দেওয়া হয়।



