"পিপিল এসোসিয়েশন ফর রিডিং(পার)"- এর পরিচালনায় "তুলসীবেড়িয়া শিশু উৎসব ও শিশু মেলা ২০২০" উদযাপন উপলক্ষে " স্বেচ্ছায় রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষণ শিবির এবং সাহিত্য পাঠের আসর"।
স্থান- তুলসীবেড়িয়া দেশপ্রাণ পাঠাগার প্রাঙ্গণ।
উপস্থিত ছিলেন গ্রামীণ চক্ষু চিকিৎসক ডাঃ টি. কে. বেরা মহাশয়। "জনপদ" পত্রিকা সম্পাদক বুদ্ধদেব মান্না, "আলেয়া" পত্রিকা সম্পাদক মোহানলাল কাপড়ী, কবি আমিরুল ইসলাম চৌধুরী, প্রনবেণন্দু বিশ্বাস। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন "সাহিত্য সেবক" পত্রিকা সম্পাদক হেমন্ত রায়।
শ্যামপুরের কবি প্রভাত মণ্ডল তাঁর তৃতীয় কাব্যগ্রন্থ "মনে পড়ে" ও "শ্যামপুর সংস্কৃতি" পত্রিকা তুলে দেন "তুলসীবেড়িয়া দেশপ্রাণ পাঠাগার" - এর গ্রন্থকার উজ্জ্বল কুমার দাস মহাশয়কে।
বই দুটি আজ থেকে গ্রন্থাগারে স্থান পেয়েছে।



