আজ শ্যামপুরের একনিষ্ট কংগ্রেস কর্মী মাবুদ সাহেবের স্মরণ সভা অনুষ্টিত হল। উল্লেখ্য যে গত ২ রা ডিসেম্বর উনার হার্ট এ্যাটাক হয় এবং পরলোক গমন করেন। উনার আত্মার শান্তির জন্য প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী স্মরণ সভার মঞ্চ থেকে হোগলাশির গরীব মানুষদের কম্বল বিতরন করেন।
এবং অমিতাভ চক্রবর্তী সাধারণ মানুষের উদ্দেশে বলেন " মাবুদ দা আমাদের ছেড়ে চলে গেছেন তাই আমি মাবুদ দার দেখানো পথে সর্বদা আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো"
এ ছাড়াও উপস্থিত ছিলেন - মহানন্দ রায়, শেখ ফিরোজ, মৃন্ময়ী চন্দ্র প্রমুখ
