শ্যামপুর,হাওড়া,
জমিয়ে পড়েছে শীত। গরম পোষাকের প্রয়োজন মেটাতে দিশাহারা গরীব পরিবার গুলি। শ্যামপুরের বিশিষ্ট সমাজসেবী উত্তম রায়চৌধুরীর অনুরোধে হাওড়ার পর্যটন কেন্দ্র গাদিয়াড়ার ফেরীঘাটে পৌঁছে গেলেন অমিতাভ । অমিতাভ চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী এবং প্রদেশ কংগ্রেস নেতা ।
তাঁর মহান উদ্যোগে, গাদিয়াড়া সংলগ্ন গ্রামের শতাধিক দরিদ্র মানুষের হাতে তুলে দেওয়া হয় একটি করে কম্বল । শীতের কুয়াশা ছাড়িয়ে সূর্যের রশ্মি সবে ছড়িয়ে পড়তে শুরু করেছে । দুঃস্থ মানুষ গুলির চওড়া হাসি সেই আলোর থেকে অনেক বেশি উজ্জ্বল । তাঁরা প্রাণঢালা আশির্বাদ করেন অমিতাভকে। এই মানুষ গুলির পাশে দাঁড়াতে পেরে খুশি অমিতাভ চক্রবর্তী ।
