নূন্যতম বেতন,সামাজিক সুরক্ষা সহ একাধিক দাবীতে পশ্চিমবঙ্গ কলেজ কেজুয়েল এমপ্লয়িজ সমিতির উলুবেড়িয়া কলেজের সামনে অবস্থান কর্মসূচি।
ষাট বৎসর পর্যন্ত কাজের নিরাপত্তা ন্যূনতম বেতন কাঠামো সহ সামাজিক সুরক্ষা একাধিক দাবিতে এবং সরকারি আদেশ নামা 3998 F(p2) লাভের দাবিতে রিলে পদ্ধতিতে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে উলুবেড়িয়া কলেজের সামনে।
উলুবেড়িয়া কলেজের আটত্রিশ জন অস্থায়ী কর্মী সকলেই এই আন্দোলনে অংশগ্রহণ করেন। দুই থেকে চব্বিশ বৎসর পর্যন্ত কর্মরত কর্মচারীদের সাম্মানিক দুই হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত।
লাইব্রেরী বিভাগে কুড়ি বৎসর কর্মরত পার্থ বাগ বর্তমানে সাম্মানিক আট হাজার টাকা,দীর্ঘ নয় বৎসর ধরে কেরানীর কাজ করে চলেছেন সেখ ইমরান ফকির, কিন্তু সাম্মানিক পায় চার হাজার পাঁচশত টাকা, লাইব্রেরি তে কর্মরত মাষ্টার ডিগ্রী প্রাপ্ত নীলরতন ঘোড়ুই সাম্মানিক পায় মাত্র চার হাজার টাকা,
প্রীতিকনা রায়চৌধুরী,চম্পা মাদ্রাজী,মর্জিনা বেগম সহ মোট আটত্রিশ জন অস্থায়ী কর্মচারীদের সাম্মানিক দুই হাজার টাকা থেকে আট হাজার টাকার মধ্যে।
সকলেরই দাবি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি ,তাদের প্রতি যেন সহানুভূতিশীল হয়।