মালদা কৃষি বিলের বিরোধীতা করে পথে নামল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। মঙ্গলবার সন্ধেয় শহরের ফোয়ারা মোড়ে প্রতিবাদ সভা করা হয়। কৃষি বিল প্রত্যাহারের দাবিতে বুধবার গোটা দেশ জুড়ে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন দেওয়া হবে বলে জানা গেছে। সংগঠনের জেলা সম্পাদক রুনু কুন্ডু জানান, ‘দেশের কৃষকদের মারার যে কালা আইন মোদি সরকার নিয়েছে, তার প্রতিবাদ জানিয়ে দিল্লির রাজপথে ধর্নায় বসেছে কৃষকরা। সেখানে প্রসূতি মায়েরাও হাজির। আমরা এই বিলের তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে এই বিল প্রত্যাহারের দাবি জানাচ্ছি।