প্রসেনজিৎ পান্ডা,বাগনান,হাওড়াঃ
সকল রাজ্যবাসীর জন্য স্বাস্থ্যসাথী,খাদ্যসাথী,রূপশ্রী,যুবশ্রী সহ একাধিক প্রকল্পের সর্মথনের রবিবার গ্রামীণ হাওড়ার বাগনান বিধানসভার অন্তর্গত সত্যপীরতলা থেকে খালনা মুকুন্দদীঘি মোড় পযর্ন্ত বিশাল মিছিল করল গ্রামীণ হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।


এদিনের এই তিন কিলোমিটার পদযাত্রায় পা মেলান গ্রামীণ হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুকান্ত পাল। উপস্থিত ছিলেন সাবসীট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস নেতা সেখ বান্টি,তাপস হাজরা সহ অন্যান্যরা। মিছিল থেকে সাধারণ মানুষের কাছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি -" সকল সাধারণ মানুষ রাজ্য সরকারের এই সমস্ত প্রকল্প গুলিকে গ্রহণের পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে।
