শ্যামপুর-১ ব্লকের কোটরা গ্রামের বছর আটত্রিশের যুবক উৎপল জানাকে ট্রাই-সাইকেল তুলে দিল হাওড়া জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন আমতার 'স্বপ্ন দেখার উজান গাঙ'। রবিবার দুপুরে সংগঠনের সদস্যরা উৎপল জানার বাড়িতে গিয়ে ট্রাইসাইকেল তুলে দেন। উল্লেখ্য, উৎপল জানা বছর ছ'য়েক আগে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিজের পা হারিয়েছিল। তারপর ক্রাচে ভর করে কোনোরকমে পেট চালান। ট্রাই সাইকেল পেয়ে স্বভাবতই খুশি উৎপল জানা।