প্রসেনজিৎ পান্ডা,রানীহাটি,হাওড়াঃ
মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ গরু নিয়ে ৬ নং জাতীয় সড়ক ধরে কলকাতার উদ্দেশ্যে যাওড়ার সময় রানীহাটি সন্ধিপুর এলাকায় উল্টে যায় একটি লরি। স্থানীয় সূত্রে খবর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎই লরির চাকা ফেটে গার্ডরেলে ধাক্কা মেরে উল্টে যায় লরিটি। ঘটনাস্থলে নিহত হন লরিতে থাকা দুই আরোহী সহ বেশ কয়েকটি গরু।
ঘটনাস্থলে পৌঁছোয় ধুলাগড় ট্রাফিক গার্ডের কর্তারা। স্থানীয়দের সহযোগিতায় চালক সহ বাকিদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাববেড়িয়া ষ্টেট জেনারেল হসপিটালে পাঠানো হয়। ঘটনার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পরে ৬ নং জাতীয় সড়কে কলকাতা গামী লেন। ভোগান্তির স্বীকার হন বহু সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা। আটকে পড়েন ধুলাগড় শিল্পাঞ্চলে দ্বিতীয় পর্যায়ে কাজে আসা বহু শ্রমিক।
