রুপম দাস হাওড়া (বাগনান)::
দীর্ঘ লকডাউনের মধ্যে বাগনান চেতনা ঐক্য ক্লাবের প্রচেষ্টায় বাগনানের মানুষের সুষ্ঠুভাবে অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে আসছে।
চেতনা ঐক্য ক্লাবের সভাপতি শাহজাহান বাবু জানান আমরা এই অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে যাচ্ছি মানুষের জন্য এবং এর পাশাপাশি দুঃস্থ মানুষের বা যারা রাস্তায় এক্সিডেন্ট করে মারা যায় যাদের অ্যাম্বুলেন্স ভাড়া দিতে পারেন না তাদের জন্য আমরা এগিয়ে আসি সব সময়। এর পাশাপাশি 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করি।
একজন বাগনান বাসী বলেন বলেন এই ক্লাবের অ্যাম্বুলেন্সটি আমরা দিবারাত্রি ফোন করলেই আমরা সুষ্ঠু পরিষেবা পাই যদি অক্সিজেনের দরকার পড়ে তার ব্যবস্থা করে দেন ক্লাবের সদস্যরা।


